বিবিপি নিউজ: লকডাউনে বাজারের ভিড় নিয়ে বারবার সতর্কতা করা হলেও থোড়াই কেয়ার সাধারণ মানুষের। সরকারের বিধিনিষেধকে তোয়াক্কাই করছেন না অনেেক। ফলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পথে নামলেন নারী বাহিনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন ভিডিও। যেখানে লাঠি হাতে ঘুরতে দেখা গিয়েছে তাদের।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে,
হাতে লাঠি নিয়ে পথে নেমেছেন তাঁরা। বাজারে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মাস্ক ছাড়া বাজারে নৈব নৈব চ! যাঁরা মাস্ক ছাড়া এসেছিলেন, তাঁদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন মহিলারা। এমনকী বিক্রেতাদেরও তাঁরা বলেছেন, বিক্রি করতে হলে ক্রেতাদের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। এক দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী জানা গেছে ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউনের গৌরাঙ্গনগর বাজারে।এলাকার প্রমীলা বাহিনীর এই পদক্ষেপে রীতিমতো কাজ হয়েছে। বাজারে কমেছে ভিড়, মাস্ক ছাড়া কেউ বাজারে নেই। অনেকেই বলছেন, প্রশাসন যে কাজ করতে পারেনি, মহিলারা করে দিয়েছেন।