লকডাউন চলবে ৭ মে পর্যন্ত, জানালেন মুখ্যমন্ত্রীর কে চন্দ্রশেখর - BBP NEWS

Breaking

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

লকডাউন চলবে ৭ মে পর্যন্ত, জানালেন মুখ্যমন্ত্রীর কে চন্দ্রশেখর

বিবিপি  নিউজ: মরন ভাইরাস করোনা রোধে দেশ জুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ে লকডাউন। চলবে ৩ মে পর্যন্ত। লকডাউনের মাঝে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন পরিস্থিতিতেও ভাইরাসের বিস্তার দেশ জুড়ে বেড়ে চলেছে। ফলে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের।  এরপরেই আরও এক কদম এগিয়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন তেলেঙ্গানা সরকার। লকডাউন চলবে  আগামী ৭ মে পর্যন্ত।

 করোনা পরিস্থিতি পর্যালোচনায় রবিবার জরুরি বৈঠকে বসেছিলে তেলেঙ্গানা মন্ত্রিসভা। সেই বৈঠকে লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমরা রাজ্যে লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত বৃদ্ধি করেছি। ফলে ৮ মে লকডাউন উঠবে।' শুধু তাই নয়, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কঠোরভাবে লকডাউন বলবৎ করা হবে বলেও জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। যার রেশ ধরে Zomato এবং Swiggy-র মতো অনলাইন ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

Pages