বিবিপি নিউজ: লকডাউনে জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে দীর্ঘ লাইন। কাঠফাটা রোদের প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। এরপরেই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপরেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে, দুমকার কেশো রাইদিহ গ্রাম। জানা গেছে মৃত ওই বৃদ্ধার নাম কালোনি টুডু। তিনি স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কমন সার্ভিস পয়েন্ট এ (CSP) গিয়েছিলেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন এরপরেই হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতার স্বামী করণ মূর্মূর অভিযোগ, ওই কমন সার্ভিস পয়েন্টে জল, আচ্ছাদনের কোনও ব্যবস্থা নেই। ফলে টাকা তোলার জন্য গ্রাহকদের বাধ্য হয়ে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে যদিও এসবিআইয়ের শাখার ম্যানেজার অলোক কুমার জানান, ওই সেন্টারগুলি সবেই চালু হয়েছে। যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরাও নতুন। তাই প্রধান শাখায় বেশিরভাগ গ্রাহকদের চাপ সামলানো হচ্ছে। তাঁর দাবি, লাইনে মহিলা তিন নম্বরে ছিলেন। একইসঙ্গে জল বা আচ্ছাদন না থাকার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। এরপরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত লকডাউন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন মহিলাদের জনধন যোজন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে অনুদান প্রদান করবে সরকার। সেই টাকা তুলতে গিয়েই প্রান হারালেন।