লকডাউন অমান্য করায় বন্দুক উঁচিয়ে সর্তকতা পুলিশের! - BBP NEWS

Breaking

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

লকডাউন অমান্য করায় বন্দুক উঁচিয়ে সর্তকতা পুলিশের!


বিবিপি নিউজ: করোনা ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বে অধিকাংশ দেশে লকডাউন ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে আফ্রিকার মহাদেশের,দেশ সোমালিয়ার কিছু মানুষ এখনো করোনা ভাইরাসের বিপদটা ঠিক বুঝতে পারছেন না। লকডাউন না মেনে তাই অনেকে আনন্দে মেতেছিলেন রাজধানী মোগাদিসুর লিডো সৈকতে। তাদের অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে ঘরে পাঠায় পুলিশ।
জেরুসালেমে কট্টর ইহুদিরাও লকডাউন মানতে চাননি। তাদের বিরুদ্ধেও কঠোর হতে হয়েছে পুলিশকে।


মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটির কিছু মানুষ আরো বেপরোয়া। কারফিউ অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তারা। হাতকড়া পরিয়ে কারাগারে পাঠানো হয় তাদের।
নেপালের রাজধানীতেও কিছু মানুষ লকডাউন মানতে নারাজ। করোনা ভাইরাসের কবল থেকে বাঁচতে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই তাদের একজনকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
ভারতের কিছু শহরে লকডাউন না মানা মানুষদের প্রতি পুলিশের আচরণ খুব নির্মম মনে হয়েছে অনেকের কাছে। ছবিতে চেন্নাইয়ের কিছু মানুষকে কান ধরে ওঠবস করাচ্ছে পুলিশ।

আহমেদাবাদে শুধু পুলিশ দিয়ে কাজ হয়নি। তাই অসচেতন মানুষদের নিয়ম মানতে বাধ্য করার কাজে নেমেছে বিশেষ বাহিনী।

Pages