করোনায় আক্রান্ত চেন্নাই এক্সপ্রেস ছবির প্রযোজক করিম মোরানি - BBP NEWS

Breaking

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্ত চেন্নাই এক্সপ্রেস ছবির প্রযোজক করিম মোরানি

বিবিপি নিউজ: আগেই দুই মেয়ে করোনারি থাবায় আক্রান্ত হয়েছে। এবার নিজে আক্রান্ত, অর্থাৎ 'চেন্নাই এক্সপ্রেস' প্রযোজক করিম মোরানির  Covid-19 এর নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।  খবর নিশ্চিত করেছেন করিমের ভাই মোহোমেদ। তিনি জানান, 'হ্যাঁ, আমাদের মনে আগে থেকেই সন্দেহ ছিল, কারণ মেয়েদের সঙ্গে ছিলেন করিম। এখন তাঁর দেহেও সংক্রমণ মিলেছে। ইতিমধ্যেই নানাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে'।

জানা গিয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজা। সংবাদ সংস্থা পিটিআইকে সোমবার প্রযোজক করিম মোরানি জানিয়েছিলেন, 'শাজার শরীরে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি, কিন্তু আমার বড় মেয়ে জোয়ার শরীরের করোনার বেশ কিছু উপসর্গ ছিল। আমারা দুজনেরই নমুনা পরীক্ষা করাই। জোয়ার টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও, শাজার রিপোর্ট পসিটিভ ধরা পড়ে'।সূত্রের খবর প্রযোজকের বড় মেয়ে জোয়া ১৫ মার্চ রাজস্থান থেকে মুম্বইয়ে ফেরে, এরপরই তাঁর শরীরে করোনার বেশ কিছু উপসর্গ দেখা যায়। জোয়ার প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এলেও, দ্বিতীয় নমুনার ফলাফল পজিটিভ আসে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় জোয়াকে।

Pages