মুম্বাই ভারসোভা কবরস্থানেই শেষকৃত্য, ব্যারিকেড গড়ল মুম্বই পুলিশ - BBP NEWS

Breaking

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

মুম্বাই ভারসোভা কবরস্থানেই শেষকৃত্য, ব্যারিকেড গড়ল মুম্বই পুলিশ


মুম্বাই: অভিনেতা ইরফান খানের মৃতদেহ মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই ‌শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এদিন ‌দুপুরেই শেষকৃত্য সম্পন্ন করা হবে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানের আশেপাশে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ব্যারিকেড। চলছে পুলিশি প্রহরা।

লকডাউনের মাঝেই ভারতীয় চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্র‌ পতন হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। লকডাউনের সব নিময় মেনেই অভিনেতার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে, জানিয়েছে অভিনেতার পরিবার। বুধবার সকালে প্রয়াত হলেন অভিনেতা ইরফান খান। মাত্র ৫৩ বছর বয়সেই চলে গেলেন এই তারকা। কোলনে ইনফেকশন নিয়ে সোমবার রাতে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন অভিনেতা ইরফান খান। ক্যানসারকে জয় করা এই অভিনেতা আবারও ফিরে আসবেন, বিশ্বাস ছিল সকলের। কিন্ত এইবার আর ফিরলেন না। হেরে গেলেন জীবন যুদ্ধে।

Pages