বিবিপি নিউজ: আগামী সোমবার থেকে একটু একটু করে সচল হবে রাজ্যের পরিবহন পরিষেবা। তারই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যে মোট তিনটি জোনে বিভক্ত করা হয়েছে ইতিমধ্যেই। তা হল রেড, গ্রিন, অরেঞ্জ জোনে। এই তিন জোনের মধ্যে
পশ্চিমবঙ্গে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে লকডাউনে একাধিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রিন জোন ও অরেঞ্জ জোনে হিসাব করে দোকান খোলার অনুমতি দেবে সরকার। সঙ্গে গ্রিন জোন জেলায় বেসরকারি বাস চালানোর অনুমতি দেবে জেলা প্রশাসন। তিনি আরও জানিয়েছেন, সোমবার থেকে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে লকডাউনের নিয়ম লাঘব করা হবে। কিছু এলাকায় কিছু দোকান খোলার অনুমতি দেবে সরকার। কোন দোকান খোলা যাবে কোন দোকান যাবে না তা সমীক্ষা করে দেখবে স্থানীয় থানা। সঙ্গে শর্তসাপেক্ষে কিছু নির্মাণকাজ শুরু করা যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সব করতে হবে মাস্ক পরে ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের শর্ত মেনে। এদিন গণপরিবহন চালুর কথা ঘোষণা করেন মমতা। তিনি জানান, রাজ্যের গ্রিন জোন জেলাগুলিতে বেসরকারি বাস চলবে। তবে সেই বাস জেলার বাইরে বেরনো যাবে না। বাসে সর্বোচ্চ ২০ জন যাত্রী বহন করতে পারবে বাসগুলি। এজন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তিনি।
