ওড়িশাই দেশের প্রথম রাজ্য! কঠিন ‌পরিস্থিতিতে লকডাউনের সময় বাড়াল - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

ওড়িশাই দেশের প্রথম রাজ্য! কঠিন ‌পরিস্থিতিতে লকডাউনের সময় বাড়াল

বিবিপি নিউজ: আর মাত্র কয়েকটা দিন তারপরেই কেন্দ্রীয় সরকারের ২১ দিনের লকডাউনের সময়সীমা শেষ। এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তার আগেই প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বাড়ানোর পথে হাঁটল ওড়িশা সরকার।

আজ,বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তারপর ভিডিয়ো বার্তায় জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। তিনি বলেন, 'আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আমরা লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কেন্দ্রের কাছে একটি সুপারিশ পাঠানো হবে।' ওই সময় পর্যন্ত ওড়িশায় রেল ও উড়ান পরিষেবা বন্ধ রাখার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছে ওড়িশা।

Pages