করোনা সন্দেহের বশে বৃদ্ধার মৃতদেহ সৎকারে বাধা, চিকিৎসক, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

করোনা সন্দেহের বশে বৃদ্ধার মৃতদেহ সৎকারে বাধা, চিকিৎসক, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি!

বিবিপি নিউজ: করোনা সন্দেহের বশে বৃদ্ধার মৃতদেহ সৎকার ঘিরে ধুন্ধুমার কান্ড। পুলিশ ও চিকিৎসকদের দিকে চলল ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পঞ্জাবের অম্বালা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। এরপরেই শ্বাসকষ্ট অতিরিক্তি হওয়ার হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধা। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তাঁর দেহ থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর দেহটি তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের হাতে। করোনায় মৃতদের দাহ করার যে নির্দিষ্ট জায়গা আছে, সেখানে তাঁকে দাহ করার ব্যবস্থা হয়। ইতিমধ্যেই গ্রামে খবর চাউর হয়ে যায় যে ওই বৃদ্ধা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এরপরেই শ্মশানে হাজির হয় গ্রামের লোকজন। তাঁরা দেহ সৎকার করতে বাঁধা দেয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে দেখামাত্র উত্তপ্ত হয়ে ওঠে তারা। ছুড়তে থাকে ইঁট। মারধর করে চিকিৎসকদের। এরপরেই গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি চালায়। এই ঘটনায় পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করেছে।

Pages