হাসপাতালে মুসলিম রোজাদার রোগীদের ইফতারের খাবার পৌঁছে দিলেন হিন্দু যুবকরা! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

হাসপাতালে মুসলিম রোজাদার রোগীদের ইফতারের খাবার পৌঁছে দিলেন হিন্দু যুবকরা!

বিবিপি নিউজ: লকডাউনের মাঝে দেশের বিভিন্ন প্রান্তে সম্প্রতির নজির দেখা গিয়েছে। কখনও হিন্দু বৃদ্ধের সৎকারে এগিয়ে এসেছেন মুসলিম যুবকেরা আবারও কোথাও মুসলিম পরিবারের হাতে লকডাউনে তুলে দিয়েছেন খাবার সামগ্রী। এবার ফের সম্প্রতির সৌজন্য স্থাপন করলেন একদল হিন্দু যুবক। মুসলিম রোজাদার ভাইদের ইফতারের সামগ্রী পৌঁছে দিলেন হাসপাতালে।

জানা গেছে, রাজস্থানের জয়পুরের হনুমানগড় জেলার ভাটনের শহরের জেলা হাসপাতালে যে সব মুসলিমদের করোনা-সন্দেহে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে, তাঁদের মধ্যে যারা রোজা রাখছেন, প্রতিদিন সন্ধ্যায় রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করছেন একদল হিন্দু যুবক। আর এই সম্প্রতির মহত উদ্যোগ নিয়েছেন ভাটনের কিংস ক্লাব এবং Bhuka Nahi Soye-এর জেলা স্তরের কমিটি। হাসপাতালে ভর্তি মুসলিম রোগীদের প্রতিদিন রোজার-ইফতার উপলক্ষ্যে পৌঁছে দেওয়া হচ্ছে ফল। শুধু ফল-ই নয় এছাড়া অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিচ্ছেন মুসলিম রোগীদের হাতে।

Pages