বিবিপি নিউজ: লকডাউনের মাঝে ফের উত্তপ্ত ভূস্বর্গ। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে। কাশ্মীর জোন পুলিশের তরফে একথা জানানো হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতির নির্দিষ্ট খবর পেয়ে গতরাতে দামহাল হাজিপোরায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এখনও গুলির লড়াই চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন শুরুর পর এটি জম্মু ও কাশ্মীরে চতুর্থ এনকাউন্টারের ঘটনা। কাশ্মীরের বিভিন্ন প্রান্তের সেই গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জন জঙ্গি। মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের।