বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু এলাকা! - BBP NEWS

Breaking

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু এলাকা!

বিবিপি নিউজ: আবহাওয়া দপ্তরের পূ্র্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ  রাজ্যের বেশ কিছু এলাকা। এদিন ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে  বজ্রবিদ্যুৎ-এ ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলা।

কয়েকদিনে ধরেই বজ্রবিদ্যুৎ- সহ ঝড়ের চোখ রাঙানি দিলেও দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে আজ সোমবার বৈশাখের মধ্যে ভিজিয়ে দিলেন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। 

Pages