বিবিপি নিউজ: করোনা মহামারিতে দিশেহারা বিশ্ব। একের পর এক দেশ লকডাউন ঘোষণা করেছেন। করোনা সংক্রমন রোধ করতে সেই পথেই হেঁটেছে ভারত। এমন পরিস্থিতিতে ঘরবন্দী দেশবাসী। তারই সাথে চৈত্রের কাঠফাটা রোদের জেরে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এই অসহ্য গরম থেকে রেহাই পেতে স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিন আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের সব জেলাতেই আজ সন্ধের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।