বিবিপি নিউজ: লকডাউনে ঘরবন্দী দেশবাসী। কাজ নেই। একেবারে নিঝুম শহর নগরের রাজপথ। বন্ধ কলকারখানা। হচ্ছে না উৎপাদন। এর জেরে কাজ নেই। লকডাউনের মধ্যে এমন পরিস্থিতিতে কোনও কাজ না মেলায় মানসিক অবসাদে আত্মহত্যা করলেন মালদহের এক দিনমজুর। রবিবার ৫৪ বছরের প্রৌঢ়ের মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
করোনা ভাইরাসে জেরে দেশব্যাপী ২১ দিনের লকডাউনের জেরে কাজ নেই। ফলে ঘরবন্দী অবস্থায় মানসিক অবসাদে জের আত্মহত্যা করলেন এক দিনমজুর। রাজ্যে প্রথম এমন ঘটনা ঘটল।আত্মঘাতী ব্যক্তির স্ত্রী জানান, তাঁর স্বামীর হার্টের সমস্যা ছিল, কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না। গত দু সপ্তাহ ধরে কোনো কাজ নেই। ফলে ওষুধ ও কিনতে পারেননি। তাদের দুটি ছেলে ও একটি মেয়ে আছে। এরপরেই মানসিক ভাবে ভেঙে পড়েন।
স্থানীয় তৃণমূল নিয়ন্ত্রিত পঞ্চায়েতের সদস্য জানিয়েছেন পরীবারটি অত্যন্ত দরিদ্র। অভাবের ফলেই আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়। বিজেপির জেলা সম্পাদক দীপংকর রাম বলেন যে তারা মৃত্যু নিয়ে রাজনীতি করতে চান না। ভদ্রলোক অবসাদে ভুগছিলেন বলে তারা শুনেছেন, বলে জানান তিনি।স্থানীয় ব্লক উন্নয়ন অফিসার সমীরন ভট্টাচার্য বলেন যে পরিবারটি খেতে পাচ্ছিল না এমন নয়। তারা সরকার থেকে রেশন পাচ্ছিল, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জেনেছি। তবে সব মৃত্যুই বেদনাদায়ক, তাই সরকারের তরফ থেকে সবরকম সাহায্য করা হবে মৃতের পরিবারকে।