পরিবারের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন AIIMS-এর ডাক্তার - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

পরিবারের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন AIIMS-এর ডাক্তার

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের মোকাবিলায় দিনরাত এক করে লড়াই করে চলেছেন চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত ডাক্তার নার্সেরা। এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে দেশের সেরা হাসপাতাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS) এ চিকিৎসা করে চলেছেন ডাক্তার অম্বিকা। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে তাদের।
এমন পরিস্থিতিতে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ডাক্তার অম্বিকা বলেন,প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেই সময় পরিবারের সাহায্য চাই মানসিকভাবে। এরপরেই নিজের পরিবারের প্রসঙ্গে অম্বিকা বলেন যে তাঁরা সবসময় তাঁকে উতসাহ দিয়েছেন, কখনো বলেননি যে এই ঝুঁকিপূর্ণ কাজ না করতে। একথা বলতে বলতে এক প্রকার কেঁদে ফেললেন তিনি। চোখ মুছতে থাকেন। অম্বিকা বলেন যে পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে, তাকে সেবা না করতে পারার আফশোষ কখনো যায় না। তবে এইমসে সবাই একে অপরকে এই কঠিন সময় সাহায্য করছে বলে তিনি জানান।

Pages