জনধন অ্যাকাউন্ট নিয়ে বিশেষ ঘোষণা SBI-এর! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

জনধন অ্যাকাউন্ট নিয়ে বিশেষ ঘোষণা SBI-এর!


বিবিপি নিউজ: দেশ জুড়ে চলছে লকডাউন। এরই মাঝে দেশের গরীব মানুষের সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য গরিব কল্যাণ যোজনা অনুযায়ী জনধন অ্যাকাউন্টে মহিলাদের, প্রবীণ মানুষদের, ও বিশেষভাবে সক্ষম গরিব ব্যক্তিদের  এপ্রিল, মে ও জুন এই তিন মাসের জন্য সাহায্যের টাকা পাঠানো শুরু করেছে। ইতিমধ্যেই কয়েক কোটি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে টাকা।

আর এই টাকা তোলার জন্য মানুষ তড়িঘড়ি ব্যাঙ্কে গিয়ে লম্বা লাই দিতে শুরু করেছে ৷ ফলে করোনার জেরে সামাজিক দূরত্ব বজায় রাখছে না কেউ। ফলে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে সরকারের তরফে পাঠানো টাকা তাদেরই থাকবে এবং এই টাকা ব্লক করা হবে না ৷ তাই এই টাকা তোলার জন্য তড়িঘড়ি করার কোনও দরকার নেই ৷

প্রসঙ্গত, এই যোজনা অনুযায়ী প্রধানমন্ত্রী জনধন যোজনার ২০ কোটির বেশি মহিলা অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে ৫০০ টাকা জমা করেছে ৷ এটি এপ্রিল মাসের জন্য ৷ ৫০০-৫০০ টাকার আরও দুটি কিস্তি তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় না জমিয়ে অ্যাকাউন্ট হোল্ডাররা এই টাকা তুলতে পারবেন ৷

Pages