বিবিপি নিউজ: বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে শুরু হয়েছে আকাশ পথে 'বন্দে ভারত' অভিযান। এবং জলপথে ‘অপারেশন সমুদ্র সেতু’ চালু করা হয়েছে। মোট ৬৪ টি বিমানে করে বিদেশে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা শুরু হয়েছে। এটাই সবচেয়ে বড় অভিযান সরকারের। আগামী ১৩ ই মে পর্যন্ত চলবে এই অভিযান। বিভিন্ন দেশে আটকে থাকা প্রায় ১৪ হাজার ৮০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হবে।
মালদ্বীপ এবং UAE-তে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে নৌবাহিনী ‘অপারেশন সমুদ্র সেতু’ শুরু করছে। INS- জলাশয় নামে একটি জাহাজ, মালদ্বীপে আটকে থাকা মোট ৬৯৮ জন ভারতীয় নাগরিকদের নিয়ে যাত্রা শুরু করেছে মালদ্বীপের মালে থেকে। এদের মধ্যে ১৯ জন গর্ভবতী মহিলা রয়েছেন এছাড়াও ৫৯৫ জন পুরুষ ও ১০৩ জন মহিলা রয়েছেন নৌবাহিনীর ওই জাহাজে।
