বিবিপি নিউজ: রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩০ জনের দেহে ভাইরাস থাবা বসিয়েছ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের।ওই ৯ জনের মধ্যে ৮ জনই কলকাতার বাসিন্দা। ১ জন হাওড়ার। শুধু তাই নয়, নতুন আক্রান্তদের বেশির ভাগই কলকাতা এবং হাওড়ার। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ১৩০ জন এক দিনে আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম।
তবে রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী করোনা চোখ রাঙাচ্ছে তিন জেলায়। এর মধ্যে শীর্ষে রয়েছে হাওড়া ও কলকাতা এরপরেই উত্তর ২৪ পরগনা।
রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। ওই ৯ জনের মধ্যে ৮ জনই কলকাতার বাসিন্দা। ১ জন হাওড়ার। স্বাস্থ্য দফতরের এক কর্তা এই পরিসংখ্যানের কথা উল্লেখ করে ইঙ্গিত দেন, কলকাতা এবং হাওড়ায় সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৭ এবং হাওড়ায় ৩৬। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ১১।
