লকডাউনে অতিরিক্ত মদ খেয়ে বেহুঁশ, খুবলে খেল কুকুর! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৮ মে, ২০২০

লকডাউনে অতিরিক্ত মদ খেয়ে বেহুঁশ, খুবলে খেল কুকুর!


বিবিপি নিউজ: দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মাঝে গত সোমবার মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে ঘরবন্দী মানুষের মদ কিনতে সামাজিক দূরত্ব শিকেয় তুলে ভিড় জমায়েত করেন দোকানের সামনে। একদিনে গোটা দেশ কয়েকশ কোটি টাকার মদ বিক্রি য়। এবার অতিরিক্ত মদ খেয়ে বেহুঁশ শ্রমিককে খুবলে খেল কুকুরের দল।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাণসীতে। বৃহস্পতিবার সকালে বারাণসী জেলার লোহতা থানার অধীনে খেউসীপুর গ্রামে ইটভাটার এক শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা। তারাই খবর দেয় পুলিশে। দেহটি স্থানীয় ইঁটভাটা সংলগ্ন নির্জন স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভিড় করেন।

দেহটি পথকুকুররা খুবলে খাওয়ার ফলে মৃতের চেহারা বোঝা অসম্ভব হয়ে পড়েছিল। বুক, পিঠ  থেকে কোমর পর্যন্ত মাংস ছিঁড়ে নেওয়ার ফলে শুধুমাত্র পাঁজরের কয়েকটি হাড় অবশিষ্ট থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্তে নেমে মৃত শ্রমিকের পকেট থেকে পাওয়া আধার কার্ড সূত্রে মৃতের পরিচয় জানা যায়।

 নিহত ওই শ্রমিকের নাম গুপ্তেশ্বর সিং। স্থানীয়  ইটভাটায় কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত দুই দিন ধরে মদ্যপান করার ফলে তিনি নেশাতুর অবস্থায় গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। বুধবার রাতেও তাঁকে নেশাগ্রস্ত অবস্থায় টলতে দেখা গিয়েছে।
ঘটনাস্থলে এর পর এসে পৌঁছন সিও সদর অভিষেক পাণ্ডেয়। তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে নিহত শ্রমিক নেশাগ্রস্ত ছিলেন বলে প্রমাণ মিলেছে। তাঁকে পশুরা খুবলে খেয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন সিও। 

Pages