বিবিপি নিউজ: ২৫ বছরের সম্পর্ক! তা এক নিমেষেই দূর হয়ে গেল। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সহকারী আমোস পাল চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার পরিবারের শ্রদ্ধা জানাতে এদিন উপস্থিত ছিলেন আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও। জানা গেছে,হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আমিরের সহকারী ছিলেন বলে জানা গেছে। এর আগে তিনি বলিউড অভিনেত্রী রানি মুখার্জির হয়েও কাজ করেছিলেন।
বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আমিরের সহকারী ছিলেন বলে জানা গেছে। এর আগে তিনি বলিউড অভিনেত্রী রানি মুখার্জির হয়েও কাজ করেছিলেন।