বিবিপি নিউজ: মারন ভাইরাসের বিরুদ্ধে যারা ঢাল হয়ে দাঁড়িয়ে লড়ে চলেছেন তাদের সুরক্ষা অথৈয় জলে। দিন রাত অবিরাম ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন। প্রাণসংশয়ের ভয় নিয়েও কতব্যে অবিচল। কিন্তু সেই যোদ্ধাদের মিলছে না পরিমাণে সুরক্ষা কিট।এর জেরেই বিক্ষোভে বসলেন একদল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ক্ষুব্ধ চিকিৎসকদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা চিকিত্সা চালিয়ে যাচ্ছেন। কিন্তু পাচ্ছেন না N95 মাস্ক ও পিপিই। ঘটনাটি গুজরাটের এলিসব্রিজের এসভিপি হাসপাতালে ধর্মঘট পালন করছেন প্রায় শতাধিক জুনিয়র ডাক্তার। তারা জানিয়েছেন 'হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সাধারণ মাস্ক পরেই কোভিড ওয়ার্ডে যাও। অথবা নিজের টাকায় N95 মাস্ক কিনে নাও।'বিষয়টি প্রকাশ্যে আসায় মুখ পুড়েছে প্রশাসনের।
