বিবিপি নিউজ: বৈশাখের ভারী ঝড়-বৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রত্যেক জেলায় ২৫ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করলেন ঝাড়খণ্ড সরকার।
জুনের মাঝামাঝি সময়ে বর্ষায় ঝাড়খণ্ডে আঘাত হানতে পারে। এই সময়ে ক্ষতি হতে পারে বিপুল কৃষি ফসল। ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বান্না গুপ্ত এই টাকা বরাদ্দ করলেন। এদিন তিনি বলেন "শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য প্রতিটি জেলা প্রশাসনের কাছে ২৫ লক্ষ টাকা করে কৃষি ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। সমস্ত জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিলাবৃষ্টির তথ্য এবং কৃষকদের সহায়তা প্রদান করতে।
