করোনার ভেষজ ওষুধ তৈরি করলেন মাদাগাস্কার গবেষকেরা! - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ মে, ২০২০

করোনার ভেষজ ওষুধ তৈরি করলেন মাদাগাস্কার গবেষকেরা!


বিবিপি নিউজ: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার আবিষ্কার করলেন ভেষজ ঔষধ।  দেশটির তৈরি ভেষজ ওষুধে সুস্থ হচ্ছেন কোভিড-১৯ রোগীরা। এমনটাই দাবি করেছেন সেদেশের রাষ্ট্রপতি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ওষুধটির কার্যকারিতা এখনও প্রমাণিত নয়।

 আল জাজিরা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, সম্প্রতি করোনা ভাইরাস থেকে সুস্থ হতে ‘কোভিড-অর্গানিক্স’ নামে ‘হারবাল টনিক’ বাজারজাত করার ঘোষণা করে মাদাগাস্কার। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হুঁশিয়ারি সত্ত্বেও আফ্রিকার কয়েকটি দেশ এ ওষুধ আমদানি করার সিদ্ধান্ত নেয়।ইতোমধ্যে তানজানিয়ায় ওষুধটি সরবরাহ করেছে মাদাগাস্কার। 
 
তানজানিয়া সরকারের মুখপাত্র হাসান আবাস এক টুইটে বলেন, ‘মাদাগাস্কারের কাছ থেকে করোনা ভাইরাসের ওষুধ পেলো তানজানিয়া।’ ‘আর্টেমিশিয়া’ নামে এক ধরনের ভেষজ উদ্ভিদ এবং দেশীয় ওষুধি গুল্ম থেকে ওষুধটি তৈরি করা হয়েছে। ‘হারবাল চা’ হিসেবে এটি বাজারজাত করেছে মাদাগাস্কার। আর্টেমিশিয়া ম্যালেরিয়া চিকিৎসায়ও কার্যকর।
গত মাসে এক সংবাদ সম্মেলনে এ ওষুধটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। তিনি বোতল থেকে বাদামি রঙের তরল ওষুধটি পান করে দাবি করেন, করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি ওষুধে সুস্থ হয়েছেন। সাতদিনে এই ‘হারবাল চা’ এর কার্যকারিতা বোঝা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

Pages