করোনার কবলে ৫৩১ পুলিশকর্মী, মুম্বইয়ের এক থানাতেই আক্রান্ত ২৭ - BBP NEWS

Breaking

শুক্রবার, ৮ মে, ২০২০

করোনার কবলে ৫৩১ পুলিশকর্মী, মুম্বইয়ের এক থানাতেই আক্রান্ত ২৭


 বিবিপি নিউজ: করোনার থাবায় একসঙ্গে আক্রান্ত ৫৩১ পুলিশকর্মী। শুধু মুম্বাইয়ের থানাগুলোতে আক্রান্ত প্রায় ২৫০ জন পুলিশকর্মী। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া বিবৃতিতে মহারাষ্ট্র‌ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত মোট ৫৩১ জন পুলিশকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে ৫১ জন অফিসার। বাকিরা কনস্টেবল পদে কর্মরত। আপাতত রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৪৮০ জনের চিকিৎসা চলছে। আট অফিসার-সহ ৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

সবথেকে বেশি করোনা প্রকোপ পড়েছে মুম্বই পুলিশের উপর। বৃহস্পতিবার মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং জানান, শহরের প্রায় ২৫০ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিনজনের।  ভয়াবহ অবস্থা জে জে মার্গ, ধারাভি, ওয়াদালা, ভাকোলার মতো থানাগুলির। জে জে মার্গ থানার ২৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর।

Pages