বিবিপি নিউজ: বিশাখাপট্টনমের গ্যাস লিকের ঘটনায় পরেই ফের বিষ্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর কুড্ডালোরে এনএলসি ইন্ডিয়া লিমিটেডের প্লান্ট। বৃহস্পতিবার ওই বয়লার বিস্ফোরণে কমপক্ষে ৭ জন জখম হয়েছেন।
জানা গেছে,বয়লারে তীব্র বিস্ফোরণে গোটা কারখানা চত্বর ধোয়ায় ঢেকে যায়। বিস্ফোরণে ৭ জন জখম হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই এনএলসি ইন্ডিয়ার নিজস্ব উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও।
