বিবিপি নিউজ: বিশ্বের তাবড় তাবড় গায়িকাদের পিছনে ফেলে দিলেন ভারতীয় কন্যা নেহা কক্কর।
ভিডিও অ্যাপ YouTube-এ দুই নম্বরে (Most Viewed Female Artist In YouTube) চলে এলেন নেহা।
প্রথম স্থানে রয়েছেন কার্ডি বি। যাঁর YouTube ভিডিয়োগুলিতে ভিউ হয়েছে ৪.৮ বিলিয়ান। নেহা কক্করের ভিডিওগুলোতে এখনও পর্যন্ত মোট ভিউয়ার ৪.৫ বিলিয়ান। অন্যদিকে দ্বীতিয় স্থানে থাকা আরিয়ানা গ্র্যান্ডে চলে এসেছেন পঞ্চম স্থানে এবং বিলি এইলিশ এক ধাক্কায় এক্কেবারে সপ্তম স্থানে। অন্যদিকে দশম স্থানে রয়েছেন আর এক জনপ্রিয় গায়িকা সেলেনা গোমজ।নেহার লেটেস্ট গান 'গো বিচ' ই তার উচ্চতার শিখরে উঠে আসার প্রধান কারন। আর সেই গানের সুবাদেই YouTube-এ ১৭৮ মিলিয়ন মানুষের মন জিতে নিয়েছিলেন নেহু। তাতেই কেল্লাফতে।

