কবিগুরু স্মরণে রবীন্দ্র সংগীতের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান বাজাবে পুলিশ! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কবিগুরু স্মরণে রবীন্দ্র সংগীতের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান বাজাবে পুলিশ!

বিবিপি নিউজ: রাত ফুটলেই পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবছর করোনার অতিমারিতে ম্লান হয়েছে রবীন্দ্রজয়ন্তী। লকডাউনের জেরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংস্কৃতি কেন্দ্রগুলি। কোথায় অনুষ্ঠান করার উপায় নেই। অগত্যা কবি গুরুর স্মরণে ভরসা সোশ্যাল প্লাটফর্ম।

 এই পরিস্থিতিতে কবিগুরুকে স্মরণ করতে তৎপর হল রাজ্য পুলিশ। বুধবারই এই মর্মে নবান্নে থেকে জারি হয়েছে নির্দেশিকা। তাতে শুক্রবার রবীন্দ্র জয়ন্তীতে জেলায় জেলায় রাস্তায় ট্যাবলো বার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে রবীন্দ্র সংগীতের সঙ্গে বাজাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানও। এমনই নির্দেশ পাঠানো হয়েছে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের। পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং যে নির্দেশিকা জারি করেছেন তাতে স্পষ্ট লেখা রয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে ১১.৩০টার মধ্যে বিভিন্ন জায়গায় পুলিশকর্মীদের বার করতে হবে ট্যাবলো। ছোট্ট সেই ট্যাবলোয় থাকবে রবীন্দ্রনাথের কাটআউট। সঙ্গে বাজাতে হবে রবীন্দ্রনাথের গান। আর বাজাতে হবে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানও। এছাড়া যে সমস্ত পুলিশকর্মীদের সুরেলা কণ্ঠ রয়েছে তারাও গান গাইতে পারেন ট্যাবলোয় অংশগ্রহণ করে।

Pages