বিবিপি নিউজ: দিন দিন বেড়েই চলেছে দেশ জুড়ে মারন ভাইরাস আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মৃতের সংখ্যাও বেড়ে চলেছে গুটি গুটি পায়ে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩,৭২২ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত দেশে মোট ৭৮,০০৩ জন ভাইরাসের কবলে পড়েছে। মৃত্যু হয়েছে মোট ২৫৪৯ জনের।
করোনা ভাইরাস আক্রান্তের নিরিখে প্রায় চিনের কাছাকাছি ভারত। তবে ভারতে মৃত্যু অনেক কম। পাশাপাশি, বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখের কাছাকাছি। আজ সকাল আটটা পর্যন্ত বাংলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৯০। মৃত্যু হয়েছে ২০৭ জনের। সেরে উঠেছেন ৭০২ জন।গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ছুঁইছুঁই। সেরে উঠেছেন ১৬ লাখের বেশি মানুষ।
