চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার ৪ পাচারকারী - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার ৪ পাচারকারী




বিবিপি নিউজ: লকডাউনের মাঝে বড়সড় সাফল্য পেল পুলিশ। চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার ৪ পাচারকারী। ঘটনাটি ওড়িশার ময়ূযভঞ্জ জেলার করঞ্জিয়ার এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও বন দফতরের আধিকারিকরা অভিযুক্ত ৪ পাচারকারীকে গ্রেফতার করে।

জানা গেছে, লকডাউনের সময় হাতে নগদের পরিমাণ কমে যাওয়ায় তাঁরা ওই বাঘের ছাল বিক্রির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল বলে জেরায় জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

Pages