বিবিপি নিউজ: করোনার থাবা গার্ডেনরিচ শিপবিল্ডার্সের ব্যারাকে। দিল্লি, মুম্বাইয়ে পর এবার এক সঙ্গে করোনা আক্রান্ত ৩৮ জন সিআইএসএফ জওয়ান। এদের মধ্যে ৩৭ জনের ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট ২৪ ঘণ্টায় পজিটিভ এসেছে। ইতিমধ্যেই এক কর্মীর মৃত্যু হয়েছে।
৫৫ বছর বয়সী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিক সোমবার ভেরে করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে মারা যান। গত ৫ মে তাঁর শরীরে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছিল। এই নিয়ে সারা দেশে মোট ৩ জন CISF কর্মীর মৃত্যু হয়েছে।
