করোনায় আক্রান্ত সুপার স্পেশ্যালিটি হাসপাতাল SSKM-এর চিকিৎসক - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ মে, ২০২০

করোনায় আক্রান্ত সুপার স্পেশ্যালিটি হাসপাতাল SSKM-এর চিকিৎসক


বিবিপি নিউজ: ফের করোনায় আক্রান্ত চিকিৎসক।এবার আক্রান্ত SSKM হাসপাতালের এক চিকিৎসক। মঙ্গলবার তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর ওই চিকিৎসককে বিধাননগরের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এই প্রথম SSKM-এর কোনও চিকিৎসকের করোনা সংক্রমণ মিলল।

হাসপাতাল সূত্রের জানা গেছে, কয়েকদিন ধরেই জ্বর, কাশির মতো করোনার উপসর্গে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন SSKM-এর আইসিইউতে। উপসর্গ দেখে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। মঙ্গবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এর পর তাঁকে বিধাননগরের আমরিতে স্থানান্তরিত করা হয়।

Pages