খাদ্যমন্ত্রীর বিধানসভার খাস তালুকে উদ্ধার ১৫০ বস্তা চাল ও আটা! - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ মে, ২০২০

খাদ্যমন্ত্রীর বিধানসভার খাস তালুকে উদ্ধার ১৫০ বস্তা চাল ও আটা!

বিবিপি নিউজ:
লকডাউনে রেশন দুর্নীতি নিয়ে একাধিকবার সবর হয়েছেন বিরোধীরা। গোটা রাজ্য জুড়ে রেশন ব্যবস্থা নিয়ে একাধিকবার সবর হয়েছেন তারা। চাল চুরির অভিযোগে হাতেনাতে পাকড়াও হয়েছে নীচতলার কর্মীরা। এবার খোদ রাজ্যের খাদ্যমন্ত্রী জৌতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার হাবড়াতে তল্লাশি চালিয়ে পুলিশ ১৫০ বস্তা চাল ও ৩০ বস্তা আটা উদ্ধার করেছে।

মঙ্গলবার রাতে, পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিকরা হাবড়ার জয়গাছিতে একটি গুদমে অভিযান চালায়। উদ্ধার করা হয় ১৫০ বস্তা চাল ও ৩০ বস্তা আটা। জানা গেছে ওই চাল ও আটা রেশনের জন্য বরাদ্দ ছিল। এদিন পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতরা চানু দে ও অরুপ বসু।

Pages