১১৩ বছর বয়সে করোনাকে পরাজয় করলেন বৃদ্ধা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

১১৩ বছর বয়সে করোনাকে পরাজয় করলেন বৃদ্ধা!





বিবিপি নিউজ: করোনা মহামারিতে গোটা বিশ্ব যখন স্তব্ধ। তখন ১১৩ বছর বয়সে করোনাকে জয় করলেন স্পেনের এক নারী। এই নারীই গোটা বিশ্বের সবচেয়ে বৃদ্ধা,যিনি জয় পরাজয় করলেন মারন ভাইরাসকে। জানা গেছে ওই  বৃদ্ধার নাম মারিয়া ব্রানায়াস। তিনি  ছোট্টবেলায় স্প্যানিশ ফ্লু মহামারীকেও জয় করেছিলেন মারিয়া।

মারিয়া ব্রায়ানাস স্পেনের পূর্বাঞ্চলীয় ওলোত শহরের শান্তা মারিয়া ডেল তুরা নামের একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দা। গত ২০ বছর ধরে সেখানে বাস করছেন তিনি। এপ্রিলের মাঝামঝি তিন সন্তানের মা মারিয়া মারন ভাইরাস করোনায় আক্রান্ত হন। এরপরই তাকে রাখা হয়েছিল আইসোলেশনে।

স্পেনের পূর্বাঞ্চলীয় কেয়ার হোম কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত হওয়ার পর তার রুমে কয়েকসপ্তাহ আইসোলেশনে ছিলেন মারিয়া। এ সময় কেবল একজন স্টাফ সুরক্ষা পোশাক পরে তার দেখাশুনা করতেন। কয়েক সপ্তাহ আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠেছেন মারিয়া। সেখানকার আক্রান্ত অন্য বাসিন্দারা সবাই মারা গেছেন।  কেয়ার হোমের একজন মুখপাত্র জানান, তিনি করোনা থেকে সেরে উঠেছেন এবং ভালো আছেন। করোনার সামান্য উপসর্গ তার মধ্যে দেখা দিয়েছিল । গত সপ্তাহে তার করোনা পরীক্ষা করা হয়। সেটা নেগেটিভ এসেছে।

Pages