বিবিপি নিউজ: পাঁচ বছরের শিশুর সামনে স্বামীর উপস্থিততে গন ধর্ষণের স্বীকার বছর ৩০ এর এক মহিলা। শুধু তাই নয় ধর্ষণের পাশাপাশি সিগারেটের ছ্যাঁকা দিয়ে রীতিমত চলল অত্যাচার। ঘটনাটি ঘটেছে কেরালের তিরুবনন্তপুরমের। এই ঘটনায় পুলিশ ধর্ষিতা মহিলার স্বামী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।
ধর্ষিতা মহিলা পুলিশকে জানিয়েছেন তিরুবনন্তপুরমের কাছে বিচে যাওয়ার নাম করে তাঁর স্বামী ছেলে সহ এক বন্ধুর বাড়িতে নিয়ে যায় তাঁকে। সেখানে মহিলাকে জোর করে মদ খাওয়ানো হয়। এরপর তাঁকে দফায় দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার। তারপরে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়। পাশাপাশি চলে চড়ও থাপ্পড়।।
অত্যচার চলাকালীন পাঁচ বছরের শিশু যখন কান্নায় ভেঙে পড়ে তখন তাকেও আক্রমণ করতে থাকে ধর্ষণকারীরা। মহিলা বলেন যে তাঁকে ওখান থেকে যেতে দেওয়া হয় এই শর্তে যে বাচ্চাকে বাড়িতে রেখে এসে ফের তিনি ফিরে আসবেন। ফেরার পথে মহিলা রাস্তায় একটা গাড়ি থামান। তারপর পুরো ঘটনাটি খুলে বলেন তাদের সঙ্গে। সেই ব্যক্তিরা তখন পুলিশে খবর দেয় ও মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিরুবন্তপুরম গ্রামীনের পুলিশ সুপার অশোক কুমার জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ধর্ষিতার স্বামীও এই ঘটনায় জড়িত ছিলেন। তিনি মহিলার ওপর জোর দেন পুলিশে অভিযোগ না করার জন্য। পুলিশ আরও জানিয়েছেন,যে সকল অভিযুক্তদের আটক করা হয়ে তাদের আগেই পুলিশের খাতায় নাম রয়েছে।
