অন্যত্র বিয়ে! বিয়ের দিন সকালে প্রেমিকার গলার নলি কেটে খুন করলেন প্রেমিক - BBP NEWS

Breaking

সোমবার, ৬ জুলাই, ২০২০

অন্যত্র বিয়ে! বিয়ের দিন সকালে প্রেমিকার গলার নলি কেটে খুন করলেন প্রেমিক


বিবিপি নিউজ: প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে। আর সেই রাগেই বিয়ের কয়েক ঘণ্টা আগে প্রেমিকার গলার নলি কেটে খুন করলেন প্রেমিক। ঘটনাটি মধ্যপ্রদেদের রতলমের জাওয়ার এলাকায়। পুলিশ অভিযুক্ত যুবকেকে গ্রেফতার করেছে। 

পুলিশ সূত্রে খবর,অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে প্রে’মিকার৷ তা মেনে নিতে পারেনি প্রেমিক৷ তাই রাগ মেটাতে বিয়ের দিন সকালে বিউটি পার্লারে ঢুকে গলার নলি কেটে প্রেমিকাকে হত্যা  করে প্রেমিক৷ রবিবার সকালে এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের রতলমে জাওরা এলাকা৷ পুলিশ জানিয়েছে নিহত তরুণীর বয়স ৩৩ বছর৷ বিবাহবিচ্ছিন্না ওই তরুণীর এটি দ্বিতীয় বিয়ে৷ তবে আততায়ী যুবকের সঙ্গে তিন বছর ধরে ফোনে পরিচয় ছিল তাঁর৷

জানা গিয়েছে, নিহত তরুণী শাজাবাদ জেলার বাসিন্দা৷ উজ্জয়নীর বাসিন্দা এক যুবকের সঙ্গে ভোপাল থেকে ৩০০ কিলোমিটার দূরে জাওরার একটি রিসর্টে তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল৷ সেখানেই একটি পার্লারে এ দিন সকালে মেক আপ করতে যান ওই তরুণী৷ তাঁরা পার্লারে পৌঁছনোর পর ওই তরুণীর মোবাইলে একটি ফোন আসে৷ ওই তরুণীর বোনই ফোনটি ধরেন৷ ফোনের রাহুল নামে এক যুবক তরুণীর সঙ্গে কথা বলতে চান৷ তখনই তাকে জানানো হয়, মেক আপ সারতে তিনি পার্লারে এসেছেন৷ এর পাঁচ মিনিটের মধ্যেই ওই পার্লারে পৌঁছয় আততায়ী যুবক৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই পার্লারের ভিতরে ঢুকে তরুণীর গলায় ছুরি চালিয়ে দেয় অভিযুক্ত৷ এর পরই ঘটনাস্থল থেকে পালায় সে৷ ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

Pages