চীনা সামগ্রী বয়কটের দাবিতে বিক্ষোভ আমেরিকায় - BBP NEWS

Breaking

শনিবার, ৪ জুলাই, ২০২০

চীনা সামগ্রী বয়কটের দাবিতে বিক্ষোভ আমেরিকায়


বিবিপি নিউজ: চীনকে বয়কটের দাবিতে এবার ভারত ছাড়িয়ে বিক্ষোভের আঁচ পড়ল আমেরিকায়। ভারত চিন সংঘাতের পর একে একে ভারতে চিনা সামগ্রী বয়কট ও অ্যাপ নিষিদ্ধ করায় মুর্ছা গেছে চিনা অর্থনীতি। কয়েক হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন বেজিং। এবার শুধু ভারতবাসী নয়, প্রবাসী ভারতীয়রাও আমেরিকা থেকে চিনা পন্য ও চিনদেশকে বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভ দেখালেন। 

শুক্রবার, আমেরিকার নিউইয়র্ক শহরের টাইমস্ স্কোয়ারে, প্রবাসী ভারতীয়রা সহ তিব্বততীয়ান,তাইওয়ানেস-আমেরিকান, ইন্দো-আমেরিকান কমিউনিটির প্রায় হাজারের বেশি মানুষেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে চিনা সামগ্রী বয়কটের ডাক দিয়েছেন।

Pages