করোনায় আক্রান্ত মালিক, কোয়ারেন্টাইনে ৫০ ছাগল! - BBP NEWS

Breaking

শনিবার, ৪ জুলাই, ২০২০

করোনায় আক্রান্ত মালিক, কোয়ারেন্টাইনে ৫০ ছাগল!


বিবিপি নিউজ: ছাগল মালিক করোনায় আক্রান্ত। এর জেরে কোয়ারেন্টাইনে গেলেন ৫০ টি ছাগল। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকের টুমাকুরু জেলার গোল্লারাহাট্টি তালুকের গডেকেরে গ্রাম। তবে  ভারতে এখনও পর্যন্ত কোনও পশু বা প্রাণী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়নি।

 পুলিশ সূত্রে খবর, এক পশুপালক করোনা আক্রান্ত হওয়ার পরেই আইসোলেশনে রাখা হল তাঁর পোষ্য ৫০টি ছাগল। প্রাণীসম্পদ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, গ্রামের বাসিন্দারা খবর দেন, কয়েকটি ছাগল ও ভেড়ার শ্বাসকষ্ট হচ্ছে। এর পরেই তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। এরপরেই স্থানীয় প্রশাসন ছাগল ও ভেড়াগুলিকে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, গোটা বিশ্বে এখনও পর্যন্ত একটি বাঘ ও কুকুরের শরীরে করোনা ভাইরাসের নমুনা মিলেছে। তাছাড়া গোটা বিশ্বেই পশুদের করোনা আক্রান্ত হওয়ার খবর নেই।  

Pages