বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২২ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন ভাইরাস সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে অ্যাক্টিভ রয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট ১৮ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
শনিবার, ৪ জুলাই, ২০২০
