বিবিপি নিউজ: দেশের প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। এদিন ট্যুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি হোম আইসোলেশনেই রয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে একাধিক বিধায়ক, সাংসদ সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বরা আক্রান্ত হলেও এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।
শনিবার, ২৫ জুলাই, ২০২০
