ভারতের তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল মানবদেহে, AIIMS-এ চিকিৎসাধীন রোগী! - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

ভারতের তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল মানবদেহে, AIIMS-এ চিকিৎসাধীন রোগী!


বিবিপি নিউজ: করোনা ভাইরাস নির্মূল করতে গোটা বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন তৈরি প্রস্তুতি। পাশাপাশি মানবদেহে চলছে পরীক্ষামূলক প্রয়োগ। গোটা বিশ্বের পাশাপাশি এই পরীক্ষায় পিছিয়ে নেই ভারত।  দেশের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল। শুক্রবার দিল্লির AIIMS-এ এক যুবকের শরীরে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয় ।

এদিন AIIMS-র সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ও ভাইরাস গবেষণার প্রধান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রায় জানান, শুক্রবার দুপুর দেড়টার সময় ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশনের মাধ্যমে দিল্লির ওই বাসিন্দার দেহে ০.৫ মিলিগ্রাম কো-ভ্যাকসিন পরীক্ষা মূলক ভাবে প্রয়োগ করা হয়। তারপর দু'ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় ৷ তখনই তাঁর মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আপাতত সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে ওই যুবককে।

Pages