বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা বিডিও-এর গাড়ি চালক। প্রশাসন সূত্রে খবর, শনিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাকে ব্যারাকপুরের সাগরদত্ত করোনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনদিন আগে তাকে কলকাতা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
