বিবিপি নিউজ: ফের আরও একবার বেফাঁস মন্তব্য করলেন তৃনমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কে কালনাগিনী বলে কড়া ভাষায় কটাক্ষ করলেন। দেশের মহিলা অর্থমন্ত্রীকে এমন কুরুচিপূর্ণ মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।
রবিবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটিতে তৃণমূলের এক কর্মসূচিতে সাংসদ বন্দোপাধ্যায় দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কালনাগিনী বলে কটাক্ষ করেন। সাংসদ বন্দোপাধ্যায় বলেন ‘কালনাগিনীর কামড়ে যেমন মানুষের মৃত্যু হয়, ঠিক তেমন নির্মলা সীতারমণের জন্য মানুষ মরছে। দেশের অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে। অবিলম্বে এর দায় নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত।’
