বিবিপি নিউজ: করোনা ভাইরাস আবহে ১০০ দিনের বেশি সময় পর কাল সোমবার থেকে খুলছে তাজমহল। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহল। করোনা মহামারীর কারণে তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে তাজমহল। কাল সোমবার দর্শনার্থীদের জন্য খুলছে ।
তবে করোনা আবহে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে ঢোকার আগে। যেমন তাজমহল ঘুরে দেখার সময় পর্যটকরা মাস্ক খুলতে পারবেন না। এছাড়া মারবেলে হাত দিয়ে ছোঁয়া যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একদিনে কেবল পাঁচ হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন।
