করোনা হাসপাতালে যৌন হেনস্থা ১৪ বছরের কিশোরীকে! - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

করোনা হাসপাতালে যৌন হেনস্থা ১৪ বছরের কিশোরীকে!



বিবিপি নিউজ: করোনা হাসপাতালে এক ১৪ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে উঠলো ওই সেন্টারে চিকিৎসাধীন এক ১৯ বছরের যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এক যুবক তাদের অশ্লীলতার ছবি তোলে মোবাইলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির ছত্তরপুরের একটি কোভিড কেয়ার সেন্টারে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, অভিযুক্ত দুইজনই করোনা পজেটিভ
 হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তারা সুস্থ হলেই গ্রেফতার করা বে।

পুলিশ সূত্রে খবর, গত ১৫ জুলাই রাতে অভিযোগকারিণী মেয়েটিকে ওই কোভিড কেয়ার সেন্টারের বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অভিযুক্ত যুবকটি। আর এই সব অপকর্মের ছবি মোবাইলে বন্দি করে অপর অভিযুক্ত। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের DSP পরবিন্দর সিং বলেন, "আমরা দুই জন অভিযুক্তকে POCSO আইনের আওতায় গ্রেপ্তার করা হবে। তিনি আরো জানান, "সাধারণত করোনা কেন্দ্রে ছেলে-মেয়েদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। তবে এখানে, এই প্রোটোকলগুলি অনুসরণ করা হয়নি কেন, সেটার জিজ্ঞাসাবাদ চলছে। নিরাপত্তারক্ষীদের জেরা করা হচ্ছে ঘটনাটি সময় তারা কোথায় ছিল। বিষয়টিকে আমরা খতিয়ে দেখছি। 

Pages