৫০ বেডের দ্বীতিয় করোনা হাসপাতাল চালু বারাসাতে! - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

৫০ বেডের দ্বীতিয় করোনা হাসপাতাল চালু বারাসাতে!

বিবিপি নিউজ:
বাঁধা বিঘ্ন কাটিয়ে অবশেষে করোনার দ্বীতিয় হাসপাতাল তৈরি হল উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসতে। শুক্রবার থেকে মোট ৫০ বেডের  (৪৩ টি জেনারেল বেড ও ৭টি CCU বেড) পরিষেবা নিয়ে চাঁপাডালি সংলগ্ন  বেসরকারি হাসপাতাল করোনা হাসপাতালের রূপান্তরিত করা হয়।‌ এখন শুধু রোগীর অপেক্ষা। 

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বারাসতে দ্বিতীয় করোনা হাসপাতাল করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। এরপরেই  চাঁপাডালি মোড় সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালকে করোনা হাসপাতাল জন্য বেছে নেওয়া হলেও,চালু করতে গিয়ে বাঁধে বিপত্তি। জলাবহুল এলাকায় করোনা হাসপাতালের সিদ্ধান্ত নেওয়া স্থানীয় বাসিন্দাদের বাঁধার মুখে পড়তে হয় প্রশাসনকে। জনবহুল এলাকায় কোরোনা হাসপাতালের বিরোধিতা করে আপত্তি জানায় বামেরাও ৷ লাগাতার আন্দোলনের জেরে কোরোনা হাসপাতালের ভবিষ্যৎ নিয়ে উঠে প্রশ্ন ৷সমস্যা মেটাতে উদ্যোগী হয় জেলা প্রশাসনের কর্তারা ৷ এলাকার বাসিন্দা ও আবাসিকদের বোঝাতে আলোচনা চলে বারবার ৷  তাতেই মিলেছে সমাধান সূত্র ৷ ঠিক হয়েছে হাসপাতালের পাশের আবাসনের বাউন্ডারি চট দিয়ে ঘিরে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে৷  

Pages