করোনায় শুধু যুক্তরাজ্যে ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছেন, গোটা বিশ্বে রেকর্ড! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

করোনায় শুধু যুক্তরাজ্যে ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছেন, গোটা বিশ্বে রেকর্ড!


বিবিপি নিউজ: ধূমপানে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি। একই সঙ্গে ধূমপানে কোভিড-১৯-এর উপসর্গ আরও বাড়তে পারে। করোনা কালে মানুষের উপলব্ধি বেড়েছে। তাই অনেকেই ধূমপান ছেড়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সাম্প্রতিক এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে দেশটিতে ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছেন। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ (অ্যাশ) নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

করোনাকালে গত চার মাসে যাঁরা ধূমপান ছেড়েছেন, তাঁদের ৪১ শতাংশই করোনার কারণে তা ছেড়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। পৃথক এক গবেষণায় ইউনিভার্সিটি কলেজ লন্ডন দেখেছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সময়কালে এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছেন।  Sami ghumacব্রিটিশ সরকার বলছে, কোভিড-১৯-এর উপসর্গ বাড়তে পারে ধূমপানে।

১৫ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত ১০ হাজার মানুষকে নিয়ে যুক্তরাজ্যে সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, অর্ধেকেই গত চার মাসে করোনার কারণে ধূমপান ছাড়ার কথা বলেছেন। এর মধ্যে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, একাকী থাকা ও সামাজিকভাবে ধূমপান না করার মতো কারণ ছিল। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সমীক্ষায় এ বছরের জুনে ৭ দশমিক ৬ শতাংশ ধূমপায়ী তা ছাড়ার কথা বলেছেন। এ বছরে এক দশক আগে শুরু হওয়া সমীক্ষার এক-তৃতীয়াংশের বেশি মানুষ ধূমপান ছাড়ার কথা বলেছেন। ২০০৭ সাল থেকে প্রতিবছর গড়ে ৫ দশমিক ৯ শতাংশ মানুষ ধূমপান ছাড়ার কথা জানান।  শুধু যুক্তরাষ্ট্র নয় করোনা ভাইরাস মহামারিতে গোটা বিশ্বে কম করে ২.৫ কোটি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। পাশাপাশি কমেছে চেঞ্জ স্মোকারের সংখ্যাও। জো কোভিড সিম্পটম ট্র্যাকার অ্যাপের তথ্য অনুযায়ী, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের ১৪ শতাংশ বেশি করোনার উপসর্গ দেখা দেয়। এর মধ্যে রয়েছে জ্বর, ক্রমাগত কাশি ও শ্বাসকষ্ট। ওই অ্যাপটি তৈরি করেছে গাইস অ্যান্ড সেন্ট থমাস হাসপাতাল ও কিংস কলেজ লন্ডনের গবেষকেরা। যুক্তরাষ্ট্রের ২৪ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে এখানে। এ গবেষণার সঙ্গে যুক্তরাষ্ট্রের আরেকটি গবেষণার তথ্য মিলে যায়। যুক্তরাষ্ট্রের ওই গবেষণায় দেখা গেছে, হাসপাতালে যেতে হয়েছে এমন ধূমপায়ীদের করোনাভাইরাসে মৃত্যুর হার ১ দশমিক ৮ শতাংশ বেশি।

Pages