বিবিপি নিউজ: শুক্রবার লাদাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারপ্রাইজ ভিজিটে বুক বল বাড়ছে ভারতীয় সেনাদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও তা আচমকা বাতি করে দেন মিস্টার সিং। এরপরেই হঠাৎ লাদাখ পরিদর্শনে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাবনে।
পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সেনাদের মনোবল চাঙ্গা করতে জানান,ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে তোলা। সেজন্যেই বরাদ্দ টাকা প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে সীমান্তবর্তী পরিকাঠামো উন্নয়নে। সেনাদের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান ভারতেই তৈরি হচ্ছে ক্রিটিকাল আগ্নেয়াস্ত্র এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আনানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। দেশের সশস্ত্র সেনাবাহিনীর কোনও প্রয়োজন যাতে অসম্পূর্ণ না থাকে তা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করছে সরকার। ‘মাটি, আকাশপথ এবং জলপথে ভারত শক্তি বাড়াচ্ছে, দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই। ঠিক এই কথা মাথায় রেখেই বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে দ্রুত গতিতে আধুনিক পরিকাঠামো তৈরির দিকেও।
