বিবিপি নিউজ: ভারতীয় বিমানবাহিনীকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরী থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার বায়ু সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছেন। তিনি বলেন যে ভাবে এয়ার ফোর্স লাদাখের ফরওয়ার্ড বেসে দ্রুত গিয়েছিল, তাতে কড়া বার্তা গিয়েছে প্রতিপক্ষের কাছে।
শত্রুপক্ষের কোনও প্রকারের আক্রমণকে ঠেকাতে বিমান বাহিনী সক্ষম ও সজাগ বলে জানান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া। তিন দিনের কম্যান্ডার কনফারেন্সের শুরুতে বক্তব্য রাখেন রাজনাথ। তিনি বলেন যে ভাবে পেশাদারি কায়দায় বালাকোটে হানা দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী ও এবার লাদাখে দ্রুত তারা সংঘর্ষের স্থলে উড়ে গেছে তাতে ভারতের শত্রুদের কাছে কড়া বার্তা গিয়েছে বলে তিনি জানান।
