তালসারি বিচে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

তালসারি বিচে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের



বিবিপি নিউজ,কলকাতা ও দিঘা: তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। একটি ধারাবাহিকে শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন অভিনেতা। সেখানেই রবিবার জলে ডুবে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার সময় অবশ্য শুটিং ছিল না। জলে নেমে তলিয়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে  ঘোষণা করেন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।


সিনেমা,সিরিয়াল, থিয়েটারে অবাধ বিচরণ ছিল রাহুলের। ছোটোবেলায় বাবার থিয়েটার গ্রুপে অভিনয়ে হাতেখড়ি। এরপর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাঁকে। নায়ক হিসেবে প্রথম বাংলা সিনেমাতেই শোরগোল ফেলে দেন। রাহুল ও প্রিয়ঙ্কা সরকারের প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বাংলা সিনেমা জগতে আলোড়ন ফেলে। এরপরেই ওই সিনেমার নায়িকা প্রিয়ঙ্কার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাহুলের। তাঁরা বিয়ে করেন। রাহুল ও প্রিয়ঙ্কার একমাত্র ছেলে সহজ। মাঝে এই দম্পতির মধ্যে সম্পর্কে ফাটল ধরে। তবে ২০২৩ সালে ফের সেই সম্পর্ক জোড়া লাগে। আচমকা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। রাহুলের আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। 



Pages