বিবিপি নিউজ: জলোচ্ছ্বাসে ফুলে ফেঁপে উঠেছে দিঘার সমুদ্র। ঢেউয়ের জল আছড়ে পড়ছে উপকূলের গার্ডওয়ালে। জোয়ারের তোড়ে প্রায় সাত থেকে আট ফুট উচ্চতায় ঢেউ ধাক্কা মারছে। শুধু দীঘা নয় শঙ্করপুর, জমড়া শ্যামপুর ও উপকূলের কিছু অঞ্চলে জলোচ্ছাসের দরুণ নোনা জল ঢুকে পড়েছে। রাতের বেলা সমুদ্র আরও উত্তাল হতে পারে। জলের তোড়ে তাজপুরে ভেসে উঠছে লাশ।
সমুদ্রের এমন জলোচ্ছ্বাসে, আরও উত্তাল হতে পারে উপকূলবর্তী এলাকায়। আগাম সতর্কতা গ্রহণ করছে প্রশাসন। অবস্থা বুঝে গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলারও পরিকল্পনা রয়েছে তাঁদের। এমনিতে দিঘায় পর্যটকের তেমন ভিড় নেই তবে কোনও পর্যটক যাতে সমুদ্রে না নামেন তা সুনিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে রয়েছে পুলিশ ও সিভিক। পুলিশ জানিয়েছে, শনিবার হাওড়া থেকে তাজপুরে ঘুরতে এসে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন যুবক। এরপরে পুলিশ একজনকে জীবিত ও অন্য একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি আরও এক জন নিখোঁজ ছিলেন। নিখোঁজ সেই পর্যটকের লাশ তাজপুর ৩ নম্বর সৈকতের কাছে ভেসে আসে।
